১.এই নাও কোরআন
এই নাও কোরআন
কোরাআন নাও
পড়ো খোকা যদি তুমি
জ্ঞানী হতে চাও।
কোরআন ফুল এক
এ ফুলের ঘ্রাণ
সুবাসিত করে তোলে
সকলের প্রাণ
কোরানের জ্ঞান তুমি
রেখো এই বুকে
আল্লার ওলী হয়
এই ফুল শুঁকে
২. আল কোরানের বিকল্প নেই
আল কোরানের হাফেজ আছে
অন্য কিছুর হাফেজ নেই।
বিশ্বে হাজার গ্রন্থ আছে
নেই তো ওদের মোজেজা এই
যন্ত্রণাময় কতো জীবন
জাহান্নামের আগুন ছিলো
আল কোরান তা নিভিয়ে সব
ফোটা ফুলের ফাগুন দিলো
আল কোরানের বিকল্প নেই
পড়ো সকল সুবোধ মন
পংকিলতা সরে যাবে
জাগবে আলোর আলোড়ন
৩.এসো কোরান পাঠ করি
কোরান আমার কোরান তোমার
এসো কোরান পাঠ করি
পুণ্য সুখের ফুল ফসলে
আখেরাতের মাঠ ভরি
আল কোরানের ছন্দ নিয়ে
জীবন করি ছন্দময়
হাজার ফুলের সুখ সুবাসে
হোক জীবন সু গন্ধময়
অর্থ জেনে কোরান পড়ি
কোরান বড়ো কাব্যময়
পড়লে কোরান সুখ জোয়ারে
জীবন নদী নাব্য হয়।
৪. কোরান যখন কায়েম হবে
হেসে বলে হাজারো ফুল
গান গেয়ে কয় হাজার পাখি
শান্তি ও সুখ চাইলে সবাই
কোরান যেন বুকে রাখি
রাষ্ট্র সমাজ পরিবারে
কোরান যখন কায়েম হবে
সবার মাঝে সম্প্রীতি ভাব
অনঘ সুখ বিরাজ রবে
আল কোরানের আহবানে
বীর সাহসী হয়ে যাও
তৌহিদেরই ঝান্ডা তুমি
দৃঢ় ভাবে বয়ে যাও
৫. আল কোরানের বৈরী যতো
আল্লাহ রাসূল আল কোরানের
আছো যতো বৈরী
যুদ্ধ হবে যুদ্ধ হবে
থাকো সবাই তৈরী
আল কোরানের মান বাঁচাতে
করবো আবার যুদ্ধ
পংকিলতা মুক্ত করে
হবো সবাই শুদ্ধ
কোরান নিয়ে কিছুতেই
যায় না করা রঙ্গ
জাহান্নামের আগুনে ঠিক
পুড়বে তোদের অঙ্গ।
সম্পাদক ও প্রকাশক : উমর ফারুক শাবুল। নির্বাহী সম্পাদক : শায়খ তাজুল ইসলাম। সহকারী সম্পাদক: জাহিদুল ইসলাম,
সহযোগী সম্পাদক : জিন্নুন নাহার খান (নীপা), বার্তা সম্পাদক: আবদুর রউফ আশরাফ।
উপদেষ্টা পরিষদ: প্রফেসর নজরুল ইসলাম হাবিবী, কবি ও সাংবাদিক: আরাজ মিয়া, কবি শাহ কামাল আহমদ,সমাজসেবক: মিছবাহ উজ্জামান খন্দকার, শিক্ষাবিদ: আব্দুল হালিম।
অফিস : ৪৫, রাজনগর আ / এ গোরস্থান রোড, হবিগঞ্জ সদর,হবিগঞ্জ। সম্পাদক ও প্রকাশক : মোবাইল: ০১৭২৭-২৪১৩১০