তেরো বছর আগে
একটি ছোট্ট বীজ
বুনে ছিল ধরায়
নজরুল ইসলাম হাবীব।
সেই ছোট্ট বীজ থেকে
গজালো সামাজিক চারা
অক্ষরে অমরতা নামে
হলো ভুবন জোড়া।
দিনে দিনে সেতো
শৈশব পেরিয়ে কৈশোরে
শাখায় শাখায় শোভিত হলো
দীপ্তময় পত্র পল্লব ছড়িয়ে।
আজ ফিরে এলো সেই দিনটি
কলম একাডেমি নামে
জন্মদিনের উচ্ছাস নিয়ে
আন্দোলিত হলো সৌরভে।
সেই দিনটি আজ
ত্রিশ সেপ্টেম্বর
উৎসবে আত্মহারা
কলমের স্বজন বর।
কলম এবার যুগ পেরিয়ে
যৌবনে দিবে পা
ফুলে ফলে ভরাবে বিশ্ব
আলোয় ভরাবে ধরা।
এরই মধ্যে সৌরভ ছড়িয়েছে
কলম টিভি নামের ফুলটি
সবাই সেথায় তুলে ধরতে পারে
আপন মোহিত গুনটি।
আরও একটি কুঁড়ি ফুটবে এবার
কলম বিশ্ববিদ্যালয় নামে
সেই সৌরভে শোভিত হবে
শিক্ষার্থীদের আলোরনে।
কলম যোগাচ্ছে ভরসা মনে
আছেন যারা কলম যোদ্ধা
পৃষ্ঠপোষকতা পেয়ে যেনো
ছড়াতে পারেন তাদের দক্ষতা।
এভাবে দিনে দিনে যখন
ভরে উঠবে ফুলে ফলে
সবাই এসে দাঁড়াবে তখন
কলমের ই ছায়া তলে।
সেই ভরসাতে গুনছি দিন
সুদিন আসবে জানি
হাবীব স্যারের হাতটি ধরে
জাগবে আশার ক্ষনি।
সম্পাদক ও প্রকাশক : উমর ফারুক শাবুল।
সম্পাদক ও প্রকাশক : উমর ফারুক শাবুল। নির্বাহী সম্পাদক : শায়খ তাজুল ইসলাম। সহকারী সম্পাদক: জাহিদুল ইসলাম,
সহযোগী সম্পাদক : জিন্নুন নাহার খান (নীপা), বার্তা সম্পাদক: আবদুর রউফ আশরাফ।
উপদেষ্টা পরিষদ: প্রফেসর নজরুল ইসলাম হাবিবী, কবি ও সাংবাদিক: আরাজ মিয়া, কবি শাহ কামাল আহমদ,সমাজসেবক: মিছবাহ উজ্জামান খন্দকার, শিক্ষাবিদ: আব্দুল হালিম।
অফিস : ৪৫, রাজনগর আ / এ গোরস্থান রোড, হবিগঞ্জ সদর,হবিগঞ্জ। সম্পাদক ও প্রকাশক : মোবাইল: ০১৭২৭-২৪১৩১০