মোঃ আংগুর মিয়া, আজমিরীগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জ জেলার সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাস এবং আজমিরীগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব নিবিড় রঞ্জন তালুকদার এর নেতৃত্বে ১৫ ই সেপ্টেম্বর রোজ সোমবার আজমিরীগঞ্জ বাজারে প্রাইভেট হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসীতে বিশেষ তদারকি অভিযান পরিচালিত হয়।
অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইকবাল হোসেন, সিভিল সার্জন অফিসের সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট নিখিল রঞ্জন শর্মা, প্রসিকিউটর এসআই মো. আমজাদ হোসেন, ইউএনও কার্যালয়ের উপ-প্রশাসনিক কর্মকর্তা মো. তজমুল হক, সিভিল সার্জন অফিসের তড়িৎ দেবনাথ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।
অভিযান চলাকালে ৩টি প্রতিষ্ঠানকে বিভিন্ন অনিয়মের কারণে মোট ৫২ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে মেডিকেল টেকনোলজিস্ট না থাকা এবং প্রয়োজনীয় প্রটোকল অনুসরণ না করায় ‘আজমিরীগঞ্জ ডায়াগনস্টিক সেন্টার’ ও ‘নিউ মেডিল্যাব হাসপাতালের’ এক্সরে কক্ষ সিলগালা করে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
এ ব্যাপারে প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে স্বাস্থ্যখাতে শৃঙ্খলা ও সেবার মান বজায় রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক : উমর ফারুক শাবুল। নির্বাহী সম্পাদক : শায়খ তাজুল ইসলাম। সহকারী সম্পাদক: জাহিদুল ইসলাম,
সহযোগী সম্পাদক : জিন্নুন নাহার খান (নীপা), বার্তা সম্পাদক: আবদুর রউফ আশরাফ।
উপদেষ্টা পরিষদ: প্রফেসর নজরুল ইসলাম হাবিবী, কবি ও সাংবাদিক: আরাজ মিয়া, কবি শাহ কামাল আহমদ,সমাজসেবক: মিছবাহ উজ্জামান খন্দকার, শিক্ষাবিদ: আব্দুল হালিম।
অফিস : ৪৫, রাজনগর আ / এ গোরস্থান রোড, হবিগঞ্জ সদর,হবিগঞ্জ। সম্পাদক ও প্রকাশক : মোবাইল: ০১৭২৭-২৪১৩১০