প্রবাস জীবন নয়তো সুখের
টাকা আছে বেশ,
টাকার জন্য ছাড়তে হয়রে
নারী বাড়ি দেশ।
কামাই সদাই করে ফুটাই
স্বজন মুখে হাসি,
শত কষ্টে থাকলেও আমি
দেশকে ভালোবাসি।
পরিবারের সুখের লাগি
প্রবাস আমি থাকি,
সবাই আছে সুখে কিন্তু
আমি আছি বাকি।
আমার দু:খ কেউ বুঝেনা
টাকার মেশিন হয়ে,
রোবট হয়ে করি কামাই
তবু থাকি ভয়ে।
দেশে এলে মূল্য মিলে
যদি টাকা থাকে,
টাকা নাহি থাকলে হাতে
সবাই দূরে রাখে।
প্রবাস জীবন এমন জীবন
দু: খ কষ্টে ঘেরা,
প্রবাস শেষে খালি হাতে
দেশে হয় যে ফেরা।
কামাই সদাই যাহা করি
নিজে রাখি নাই,
বাড়ি এলে তবু সবাই
মুল্য দেয় না ভাই।
পতনউষার,কমলগঞ্জ, মৌলভীবাজার, সিলেট।
সম্পাদক ও প্রকাশক : উমর ফারুক শাবুল। নির্বাহী সম্পাদক : শায়খ তাজুল ইসলাম। সহকারী সম্পাদক: জাহিদুল ইসলাম,
সহযোগী সম্পাদক : জিন্নুন নাহার খান (নীপা), বার্তা সম্পাদক: আবদুর রউফ আশরাফ।
উপদেষ্টা পরিষদ: প্রফেসর নজরুল ইসলাম হাবিবী, কবি ও সাংবাদিক: আরাজ মিয়া, কবি শাহ কামাল আহমদ,সমাজসেবক: মিছবাহ উজ্জামান খন্দকার, শিক্ষাবিদ: আব্দুল হালিম।
অফিস : ৪৫, রাজনগর আ / এ গোরস্থান রোড, হবিগঞ্জ সদর,হবিগঞ্জ। সম্পাদক ও প্রকাশক : মোবাইল: ০১৭২৭-২৪১৩১০